ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিপজলের ‘দুলাভাই জিন্দাবাদ’র ট্রেলার প্রকাশ

অাকাশ বিনোদন ডেস্ক:
মুক্তি পাচ্ছে মনোয়ার হোসেন ডিপজলের নতুন সিনেমা ‘দুলাভাই জিন্দাবাদ’। সিনেমাটি পরিচালনা করেছেন বিশিষ্ট নির্মাতা মনতাজুর রহমান আকবর। আগামী মাসের ২০ তারিখ মুক্তি পাচ্ছে সিনেমাটি। সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
গতকাল মুক্তি পেল সিনেমাটির ট্রেলার। এ সিনেমার মাধ্যমে প্রায় দেড় বছর পর ডিপজলের নতুন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী।
মনতাজুর রহমান আকবর বলেন, আমি বিশ্বাস করি সিনেমাটি দেখার জন্য দর্শক হলে আসবে। দর্শক সিনেমায় সুন্দর একটা গল্প দেখতে চায়। একটি সুন্দর গল্প এ সিনেমাটিতে রয়েছে। পাশাপাশি শিল্পীদের ভালো অভিনয় দর্শক দেখতে চায়। আমি মনে করি, মনোয়ার হোসেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিম এরা সবাই নিজের অভিনয় যোগ্যতা দিয়ে দর্শকের মাঝে তাদের নিজের অবস্থান তৈরী করেছেন। এই সিনেমায় তারা প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছে। তাদের অভিনয় দর্শক হৃদয় ছুঁয়ে যাবে।
রাজেস ফিল্ম প্রযোজিত এই ছবিতে মনোয়ার হোসেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিম ছাড়াও অভিনয় করেছেন আহমেদ শরিফ, অমিত হাসান, দিলারা, অরুণা বিশ্বাস, নাদির খান, শবনম পারভীন, ইলিয়াস কোবরা, সুব্রত প্রমুখ।

https://youtu.be/iHVQ_GU-z-0

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডিপজলের ‘দুলাভাই জিন্দাবাদ’র ট্রেলার প্রকাশ

আপডেট সময় ১১:৫৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭