ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভাই ভাবি ও ভাতিজিকে কুপিয়ে খুন করে যুবকের আত্মহত্যা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে সম্পত্তি নিয়ে বিবাদের জের ধরে চাচাতো ভাই, তার স্ত্রী ও মেয়েকে খুন করে এক যুবক। পশ্চিমবঙ্গের চণ্ডীতলার নৈটির বাসিন্দা শ্রীকান্ত ঘোষের মৃতদেহ উদ্ধার হয় গোবরা রেলস্টেশন থেকে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় হাওড়া বর্ধমান কর্ড শাখার তিন নম্বর লাইনে শ্রীকান্ত ঘোষের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে কামারকুণ্ডু জিআরপি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দিয়ে লাশ শনাক্ত করা হয়।

সোমবার সকালে হুগলির চণ্ডীতলার নৈটি এলাকার বাসিন্দা সঞ্জয় ঘোষ, তার স্ত্রী মিতা এবং তাদের মেয়ে শিল্পাকে কুপিয়ে খুন করেন শ্রীকান্ত।

প্রথমে শাবল, পরে চাপাতি দিয়ে আঘাত করে তাদের খুন করেন তিনি। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শ্রীকান্ত। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল।

তবে শ্রীকান্ত আত্মহত্যা করায় মোটেই খুশি নন প্রতিবেশীরা। আইনের বিচারে তার কঠিন সাজা হওয়া উচিত ছিল বলে মনে করেন তারা।

প্রতিবেশী শুভেন্দু দত্ত বলেন, এটি কোনো শাস্তি নয়। যেভাবে ও একটা পরিবারকে শেষ করে দিয়েছে, ওর ফাঁসি হওয়া উচিত ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ভাই ভাবি ও ভাতিজিকে কুপিয়ে খুন করে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৫:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১