ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গভীর সমুদ্রে তক্তার ওপর ১২ ঘণ্টা ভেসেছিলেন হাফিজ

আকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গোপসাগরে ট্রলিং জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত ১১টায় হাফিজুর রহমান নামে ওই জেলেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ২০ জন।

গত রোববার ভোরে আবহাওয়া খারাপ থাকার কারণে ঘাটের দিকে ফেরার পথে পেছন থেকে একটি ট্রলিং জাহাজ ধাক্কা দিলে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ভোলার চরফ্যাশন উপজেলার আমিরাবাদ গ্রামের আবুল কালামের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ডুবে যাওয়ার ১২ ঘণ্টা পর এক জেলে উদ্ধার হলেও এখনও ২০ জন নিখোঁজ রয়েছেন।

তিনি জানান, ট্রলিং জাহাজের (ফিশিং জাহাজ) ধাক্কা দেওয়ার পর ট্রলারটি উল্টে তলিয়ে যায়। এর পর জাহাজের লোকজন লাইট মেরে তাদের ডুবে যাওয়ার বিষয়টি দেখলেও তারা এগিয়ে না এসে দ্রুত পালিয়ে যায়। এ সময় একটি তক্তার ওপর ১২ ঘণ্টা ভাসমান ছিলেন হাফিজুর রহমান। বাকি ২০ জেলের জীবন নিয়ে শঙ্কিত বলেও জানান গোলাম মোস্তফা চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গভীর সমুদ্রে তক্তার ওপর ১২ ঘণ্টা ভেসেছিলেন হাফিজ

আপডেট সময় ১২:০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১