ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনকে ঘৃণ্য প্রকল্প বলল রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনকে বিশ্বের সবচেয়ে ঘৃণ্য প্রকল্প বলে অভিহিত করেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, বাইডেন প্রশাসন সম্পূর্ণ তাদের নিজেদের বিচার-বুদ্ধি মতো সিদ্ধান্ত নিয়েছে যে, কোন দেশকে তারা আমন্ত্রণ জানাবে আর কোন দেশকে জানাবে না। তবে, আমেরিকার এই উদ্যোগ চলমান বিশ্ব ব্যবস্থার আওতায় অন্যতম প্রধান ঘৃণ্য প্রকল্প।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৯ ও ১০ ডিসেম্বর ভার্চুয়ালি এই গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। সম্মেলনে বিশ্বের ১১০ দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, এই সম্মেলনে রাশিয়া, চীন ও তুরস্কের মতো দেশকে আমন্ত্রণ জানানো হয়নি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল বুধবার এক বিবৃতিতে বলেন, এটি নিশ্চিত আমেরিকা বিশ্বকে বিভক্ত করার জন্য কাজ করছে; এবার কথিত গণতন্ত্র সম্মেলনের নামে কিছু দেশকে আমন্ত্রণ জানিয়ে এবং কিছু দেশকে বাদ দিয়ে সে বিভক্তিকরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকতা পেল।

সের্গেই ল্যাভরভ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলের ভিত্তিতে জাতিসংঘ কেন্দ্রিক কিছু নিয়মকানুন প্রতিষ্ঠিত হয়েছিল তাকে ধ্বংস করে দিয়েছে আমেরিকা এবং পশ্চিমা কিছু দেশ। তারা এখন চেষ্টা করছে জাতিসংঘের নিয়ম-নীতির বদলে নতুন নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে যা থেকে শুধুমাত্র তারাই লাভবান হবে।

এদিকে, ল্যাভরভের এই বিবৃতির আগে গত শনিবার চীন এবং রাশিয়া যৌথভাবে মার্কিন গণতন্ত্র সম্মেলনের নিন্দা জানিয়ে বলেছে, স্নায়ু যুদ্ধকালীন মানসিকতার ফসল হচ্ছে এই গণতন্ত্র সম্মেলন এবং এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভক্ত করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনকে ঘৃণ্য প্রকল্প বলল রাশিয়া

আপডেট সময় ০৫:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১