ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ছাড়া পেলেন তৌসিফ

আকাশ বিনোদন ডেস্ক :

বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনা ও হাফপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীতে বিভিন্ন গাড়ি আটকে চেক করছে লাইসেন্স, কাগজপত্র। যাদের বৈধ কাগজপত্র আছে তাদের ছেড়ে দিচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা, যাদের বৈধ কাগজপত্র নেই তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন শিক্ষার্থীরা। এমনকি তাদের গাড়িও আটকে দিচ্ছেন শিক্ষার্থীরা।

একদল আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে পড়েন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের একটু সামনে তার গাড়ি আটকে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা তৌসিফ ও তার গাড়িচালকের কাছে লাইসেন্স দেখতে চান। এ নিয়ে একপর্যায়ে তৌসিফের সঙ্গেও বাগবিতণ্ডা শুরু হয় শিক্ষার্থীদের। এক সময় মেজাজ হারিয়ে রাগারাগিও করেন তৌসিফ।

পরে অবশ্য শিক্ষার্থীদের নিজের লাইসেন্স বের করে দেখিয়েছেন তিনি। তবে তার গাড়িচালক লাইসেন্স দেখাতে পারেননি। এজন্য তিনি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে তাদের বিষয়টি বুঝিয়ে বলেন। এরপর শিক্ষার্থীরা তাকে ছেড়ে দেন।

তৌসিফ নিজেই ওই ঘটনা তার ফেসবুকে শেয়ার করেছেন। ওই ঘটনার একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার একটা ভিডিও হয়তো অনেকেই দেখেছেন যে ছাত্রদের সাথে কথা কাটাকাটি হয়েছে, ওরা আসলে লাইসেন্স দেখানোর পরেও আমার গাড়ির গ্লাসে হাতাহাতি করছিলো! এক পর্যায়ে মেজাজ হারিয়ে ওদের বকা দিতে বাধ্য হই, পরে আমি ওদের আমার আচরণের কারণে দুঃখিত বলেছি এবং সবার সাথে ছবিও তুলেছি যা এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা।

আবারও আমি আমার আচরণের জন্য দুঃখিত সবার কাছে! কেউ বিভ্রান্ত হবেন না, মনে করিয়ে দেই ছাত্রদের সাথে ২০১৮ সালের আন্দোলনে আমিও রাস্তায় নেমেছিলাম; তবে বলবো লাইসেন্স দেখানোর পরেও কাউকে যাতে হয়রানি করা না হয়!’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ছাড়া পেলেন তৌসিফ

আপডেট সময় ১২:০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১