ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ছাত্রদের ওপর ভর করে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে : তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

ছাত্রদের আন্দোলনের ওপর ভর করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সোমবার রাতে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। রামপুরায় অনাবিল পরিবহনের বাসের চাপায় এক ছাত্র নিহত হয়েছে। তার আত্মার মাগফিরাত কামনা করছি। এ ঘটনা একটু বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই, এ ঘটনা থেকে কিছু প্রশ্ন উঠে এসেছে। প্রত্যক্ষদর্শীর তথ্যানুযায়ী ঘটনাটি ঘটে রাত পৌনে ১১টায়। এর ১২ মিনিট পর ১০টা ৫৭ মিনিটে ‘নিরাপদ সড়ক চাই’ তাদের যে ফেসবুক পেজ থেকে লাইভ করেছে। রাত ১১টায় জামায়াত পরিচালিত টেলিগ্রাম চ্যানেলে খবরটি প্রকাশিত হয়। আর সেখান থেকে সব সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে।

ড. হাছান মাহমুদ বলেন, এখন প্রশ্ন হচ্ছে ১২ মিনিটেই নিরাপদ সড়ক চাই পেজের অ্যাডমিন সেখানে কীভাবে পৌঁছালো, সেখান থেকে লাইভ কীভাবে করলো? বাঁশের কেল্লা কীভাবে ১৫ মিনিটের মধ্যে এ খবর পেল এবং সেখন থেকে প্রচার করলো? ঘটনার ১৫ মিনিটের মধ্যেই ১০/১২টি গাড়িতে আগুন দেওয়া হলো। গাড়িগুলোতে আগুন ছাত্ররা দেয়নি। কারণ ঘটনার ১৫ মিনিটের মধ্যে অত ছাত্র সেখানে পৌঁছায়নি। প্রশ্ন হচ্ছে যারা ফেসবুক পেজে লাইভ দিয়েছে, তারা কি ঘটনা সম্পর্কে আগে থেকেই অবহিত ছিল কিনা? ১২ মিনিটের মধ্যে যারা লাইভে গেছে এবং ১৫ মিনিটের মধ্যে লোকজন যোগাড় করে বাসে যে আগুন দেওয়া হলো আগে থেকে নিশ্চয়ই প্রস্তুত ছিল। এত অল্প সময়ের মধ্যে সেনাবাহিনী সেখানে পৌঁছাতে পারে না অথচ তারা পৌঁছে গেল, এই প্রশ্নগুলো উঠে এসেছে।

হাছান মাহমুদ বলেন, ছাত্রদের আন্দোলনে ভর করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে, সোমবার রাতের ঘটনা থেকে সেটি স্পষ্ট। ছাত্রদের গায়ে কালিমা লেপন করার চেষ্টা চালাচ্ছে। ছাত্ররা অনেক দিন ধরে আন্দোলন করছে, তারা কিন্তু কোনো জায়গায় গাড়িতে আগুন দেয়নি। এমনকি ভাঙচুরের ঘটনা সেভাবে ঘটেনি। সেদিন ঘটনার ১৫ মিনেটের মধ্যে ১২ থেকে ১৫টি বাসে আগুন দেওয়া হলো, এগুলো দুস্কৃতিকারীরা করেছে। যারা দেশে কোনো কিছুর ওপর ভর করে অতীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা নিয়েছে বর্তমানেও এই ছাত্রদের ওপর ভর করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার উদ্দেশ্যে এসব ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সরকার ছাত্র আন্দোলনের প্রতি সহানুভূতিশীল। রামপুরার ঘটনাটি কি দুর্ঘটনা ছিল, নাকি পরিকল্পিত ছিল। এ ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে এবং হবে। যারা এ ঘটনায় জড়িত তাদের খুঁজে বের করে নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে মামলাও হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসী আয় ও রিজার্ভের প্রবৃদ্ধিতে শক্তিশালী বাংলাদেশের অর্থনীতি

ছাত্রদের ওপর ভর করে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১