ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে বিদায় করা হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের পতন শুরু হয়ে গেছে।

মঙ্গলবার বিকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির সমাবেশে তিনি বলেন, গতকাল সোমবার আবারও খালেদা জিয়ার রক্তক্ষরণ হয়েছে। এ নিয়ে খালেদা জিয়ার চতুর্থ দফায় রক্তক্ষরণ হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতকাল (সোমবার) রাত ১২টার দিকে হঠাৎ করে ডা. জাহিদ হোসেন আমাকে ফোন করে বলেন, দ্রুত হাসপাতালে আসেন। আমি সেখানে গিয়ে দেখি অন্তত ১০ জন চিকিৎসক বসে আছেন। ঘরে ঢুকে আমি জানতে চাই, কী হয়েছে। তাদের অন্তত চিন্তিত দেখাচ্ছিল। তারা জানালেন, যেটা ভয় পাচ্ছিলাম, সেটাই হয়েছে। আবারও আজ (সোমবার) সন্ধ্যায় তার রক্তক্ষরণ হয়েছে।

আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে বিদায় করা হবে উল্লেখ করে এবং সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, মানুষের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশনেত্রীর মুক্তির জন্য তরুণ-যুবকদের জেগে উঠতে হবে। তরুণ-যুবকদের ছাড়া এদেশে কোনো আন্দোলন হয়নি। অবশ্যই এ সরকারকে সরাতে হবে। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশনেত্রীকে মুক্তি দিতে এ সরকাকে বাধ্য করা হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারকে বিভিন্ন দেশ থেকে চাপ দিয়েছে। সরকার মিথ্যা কথা বলছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য তৈমুর আলম খন্দকার, আবদুস সালাম ও যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসী আয় ও রিজার্ভের প্রবৃদ্ধিতে শক্তিশালী বাংলাদেশের অর্থনীতি

খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে: ফখরুল

আপডেট সময় ০৬:২৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১