ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রামপুরায় ব্রিজ এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

বাসচাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের প্রতিবাদ ও বিচার দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভে রাজধানীর গুরুত্বপূর্ণ এ সড়কটির দুই পাশ বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের মুখ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রথমে ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। পরে বিক্ষোভে যোগ দেন ঢাকা ইমপেরিয়াল কলেজ, একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

তারা সড়কে অবস্থান নিয়ে মাঈনুদ্দিন হত্যার বিচার, গণপরিবহণে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া এবং নিরাপদ সড়ই চাই দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

শিক্ষার্থীদের বিক্ষোভে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অফিসগামীদের পড়তে হয়েছে ভোগান্তিতে। অনেকে পায়ে হেঁটেই গন্তব্যের দিকে ছুটছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপুর থানার ওসি রফিকুল ইসলাম। তিনি টেলিফোনে বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

প্রসঙ্গত সোমবার রামপুরায় অনাবিল পরিবহণের একটি বাসের চাপায় এসএসসি শিক্ষার্থী মাঈনুদ্দিন (১৭) নিহত হয়। সোমবার রাত ১১টার দিকে রামপুরা বাজার ও টিভি সেন্টারের মাঝামাঝি সোনালী ব্যাংকের সামনে ডিআইটি রোডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ১২টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। গণপিটুনিতে বাসচালক জ্ঞান হারান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মাঈনুদ্দিন স্থানীয় একরামুন্নেছা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রামপুরায় ব্রিজ এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

আপডেট সময় ০১:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১