ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অফিসিয়াল: রোনালদোদের কোচ হলেন রাংনিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

কয়েকদিন আগে ইউরোপের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর এসেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন রাশিয়ান ক্লাব লোকোমোতিভ মস্কোর ‘স্পোর্টস অ্যান্ড ডেভলপমেন্ট’-এর প্রধান রালফ রাংনিক। এবার বিষয়টি সত্যি করে অফিসিয়ালি ইউনাইটেডের দায়িত্ব নিলেন জার্মান এ কোচ।

সোমবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রেড ডেভিলসরা ।চলতি মৌসুমসহ ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দুই বছরের চুক্তি  করেছেন রাংনিক।

এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ক্লাবটির সাবেক কিংবদন্তি ফুটবলার ওলে গুনার সুলশার। তবে দলের টানা ব্যর্থতার কারণে গত রোববার (২১ নভেম্বর) চাকরি হারান তিনি। ২০১৮ সালের ডিসেম্বরে জোসে মরিনহোর বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলটির হাল ধরেছিলেন নরওয়ের সাবেক এই ফুটবলার।

সুলশারের ক্লাব ছাড়ার পর ম্যানইউর দায়িত্ব নিয়েছিলেন ম্যাইকেল ক্যারিক। গতকাল রোববার (২৮ নভেম্বর) রাতে প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচে রেড ডেভিলসদের হয়ে ডাগআউটে ছিলেন তিনি। ম্যাচটি অবশ্য ড্র দিয়ে শেষ করে রোনালদোরা।

রাশিয়ান ক্লাবে যোগ দেওয়ার আগে কোচ হিসেবে ভালোই পরিসংখ্যান রয়েছে রাংনিকের। ২০১১ সালে তিনি শালকের হয়ে জিতেছিলেন জার্মান কাপ। ওই ২০১০-১১ মৌসুমেই দলটিকে তুলেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে। তার কোচিংয়েই ২০১৯ জার্মান কাপের ফাইনালে উঠেছিল জার্মান ফুটবলে নতুন সম্ভাবনা দল লাইপজিগ।

রাংনিকের সঙ্গে চুক্তি হলেও ‘ওয়ার্ক পারমিট’ ভিসার কারণে কয়েকদিন অপেক্ষা করতে হবে। ভিসা পাওয়ার আগ পর্যন্ত দলের হয়ে কোচিংয়ের দায়িত্ব পালন করবেন মাইকেল ক্যারিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে আতিথেয়তা প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস

অফিসিয়াল: রোনালদোদের কোচ হলেন রাংনিক

আপডেট সময় ০৭:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১