ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপিই দায়ী: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপিই দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে। খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপি দায়ী, কারণ তারা তার চিকিৎসা নিয়ে রাজনীতি করেছে।

সোমবার(২৯ নভেম্বর) ওবায়দুল কাদের নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধন করে এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়াকে নিয়ে মায়াকান্না করছে বিএনপি নেতারা। তার স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে। তাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়।

তিনি বলেন, আমরা খালেদা জিয়ার মৃত্যু কামনা করি না। তিনি দ্রুত আরোগ্য লাভ করুন এটা আমরাও চাই। খালেদা জিয়া অসুস্থ তিনি হাসপাতালে আছেন, আমরা পর্যবেক্ষণ করছি। আমরা এমনও বলেছি প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুন।

ওবায়দুল কাদের বলেন, সারা দেশে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। ভোটারের উপস্থিতি সর্বকালের রেকর্ড ভেঙেছে। আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা মাঠে থাকে না। জনগণ এতে সাড়া দেয় না।

শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়ার বিষয়টি বেসরকারি বাস মালিকদের মেনে নেওয়ার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে ছাত্রদের রাস্তায় দেখতে চাই না আমরা। আমরা চাই তারা ঘরে ফিরে যাক।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ওমিক্রন নামক ভ্যারিয়েন্টের কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না। স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে নেওয়া হবে। এই ভ্যারিয়েন্ট অত্যন্ত বিধ্বংসী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অপকর্মকারীরা যাতে সংগঠনে প্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। সংগঠনের কার্যক্রম নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়ার মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসী আয় ও রিজার্ভের প্রবৃদ্ধিতে শক্তিশালী বাংলাদেশের অর্থনীতি

খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপিই দায়ী: কাদের

আপডেট সময় ০৬:৫৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১