ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও ওবামাকেয়ার বাতিলের চেষ্টা ব্যর্থ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র সিনেটের রিপাবলিকান সদস্যরা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে করা স্বাস্থ্যসেবা বিল বাতিল করে নতুন একটি বিল পাসের চেষ্টায় ফের ব্যর্থ হয়েছেন। প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে না পারায় মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের নতুন স্বাস্থ্যসেবা বিলটি ভোটে দেওয়া হয়নি বলে রিপাবলিকান সিনেটরদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

চার রিপাবলিকান সিনেটর নতুন এই বিল তুলেছিলেন। বিলটি নিয়ে তাঁরা ফের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। কিন্তু বিশেষ আইনের অধীনে কেবল রিপাবলিকানদের সমর্থন নিয়ে বিলটি পাসে তাদের হাতে রোববার পর্যন্ত সময় আছে।

বিশেষ আইনের অধীনে চলতি অর্থবছরের মধ্যে সিনেটে বিল পাসের ক্ষেত্রে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলেই চলবে। রোববারের পর একই বিল পাস করতে ন্যূনতম ৬০ জন সিনেটরের সমর্থন লাগবে। ওবামাকেয়ার বাতিলে তখন রিপাবলিকান সিনেটরদের পাশাপাশি কয়েকজন ডেমোক্র্যাট সিনেটরকেও পাশে পেতে হবে।

রক্ষণশীল রিপাবলিকান সিনেটর রেন্ড পলও নতুন বিলের বিরোধিতা করেছেন। ‘সত্যিকার অর্থে আমরা সময় সংকটে ভুগছি’, বলেন সিনেটর রন জনসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘কিছুসংখ্যক তথাকথিত রিপাবলিকানের’ কারণে নতুন স্বাস্থ্যসেবা বিল পাসে হতাশার কথা জানালেও বলেছেন, ওবামাকেয়ার বাতিলের আশা তিনি ছাড়ছেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবারও ওবামাকেয়ার বাতিলের চেষ্টা ব্যর্থ

আপডেট সময় ০৮:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭