ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুর্দি গণভোটের ফল প্রকাশ, বাতিল করতে বলেছেন ইরাকি প্রধানমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য অনুষ্ঠিত গণভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনার হেন্দ্রিন মোহাম্মাদ দাবি করেছেন, বিচ্ছিন্নতার পক্ষে শতকরা ৯২ ভাগ ভোট পড়েছে। গণভোটের প্রাথমিক ফলাফল প্রকাশের উল্লাসে ফেটে পড়া কিছু মানুষকে ইসরাইলি পতাকা উত্তোলন করতে দেখা গেছে।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি গণভোটের ফলাফল বাতিল করার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, এই নির্বাচন যেহেতু সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী এবং অবৈধ সেহেতু গণভোটের ফলাফল কোনো আলোচনার ভিত্তি হতে পারে না।

তিনি বলেন, পুরো কুর্দিস্তান অঞ্চলে সংবিধানের অধীনে কেন্দ্রীয় আইন চালু করা হবে। তিনি আরো দাবি করেছেন, মোট ভোটারের শতকরা ৭২ ভাগ ভোট দিয়েছে।

এদিকে নির্বাচনের ফলাফল প্রকাশের পর কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট মাসুদ বারজানি বলেছেন, এখনই তারা কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করতে চান না বরং এই নির্বাচনের ফলাফল হবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার ভিত্তি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুর্দি গণভোটের ফল প্রকাশ, বাতিল করতে বলেছেন ইরাকি প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭