ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

সাঈদীর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাব : ডা. মুরাদ

আকাশ জাতীয় ডেস্ক:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ত্রিশ লাখ শহীদের রক্তে রঞ্জিত যে দেশের মাটি, সেই দেশে মানবতাবিরোধী অপরাধীকে জেলখানায় আরাম আয়েশে থাকতে দেয়া যায় না।

মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সাঈদীর মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘তার আমৃত্যু সাজার বিরুদ্ধে প্রয়াত এটর্নী জেনারেল মাহবুবে আলম রিভিউ আবেদন করে গিয়েছেন সেই রিভিউ আবেদন কার্যকর করতে হবে। আমাদের শপথ সাঈদীর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাবই।’

আজ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের আগেই যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় বাতিল করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা ও দ্রুত কার্যকর করার দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম-মহাসচিব ডা. উত্তম কুমার বড়ুয়া এবং ভাস্কর শিল্পী রাশা।

প্রতিমন্ত্রী বলেন, বাংলার মানুষ যখন মুজিবর্ষ পালন করছে; যখন বিশ্ব অবাক দৃষ্টিতে দেখছে; প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে পথে এগিয়ে চলছে বাংলাদেশ; সেই দেশে মানবতাবিরোধী আপরাধীকে জেল খানায় আরাম আয়েশে থাকতে দেয় যায় না।

তিনি বলেন, এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের, এই দেশ বঙ্গবন্ধুর, এই বাংলাদেশ প্রধানমন্ত্রীর দেশ। বাংলার মাটিতে ধর্মের নামে কোনো রাজনীতি হতে দেয়া যায় না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর ও আদাবরে পৃথক ঘটনায় গ্রেপ্তার ১৩

সাঈদীর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাব : ডা. মুরাদ

আপডেট সময় ১১:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১