ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

কারও মৃত্যুর দায় সরকারের ওপর চাপানো ঠিক না: সেতুমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার চিকিৎসায় মানবিক দিকটা প্রধানমন্ত্রী বিবেচনা করেছেন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাকিটা আইনগত বিষয়। এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই। হায়াত-মওত আল্লাহর হাতে। কেউ মারা গেলে তার দায় সরকারের ওপর দেওয়া ঠিক নয়।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দুর্নীতি মামলায় কারাদণ্ড পাওয়া বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দিতে সরকারের অনুমতি চাইছে বিএনপি। দলের নেতারা বলছেন, খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী মানবিকতা দেখানোয় তিনি (খালেদা) কারাগারের বাইরে বাসায় থাকতে পেরেছেন এবং তার সাজা স্থগিত করা হয়েছে। বাকিটা আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন আমি সরকারের মন্ত্রী হিসেবে তাতে সমর্থন করি। কাজেই এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’

এখানে বিষয়টা এখন আইনগত বলে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের যাদের ধর্মবিশ্বাস আছে, মানুষের হায়াত-মওত আল্লার হাতে। চিকিৎসা চলছে, আইনমন্ত্রী বলেছেন বিদেশ থেকে আরও ভালো চিকিৎসক আনতে চাইলে সেই ব্যবস্থা সরকার দেবে। কিন্তু একজন মানুষ মরে গেলে, সরকার তো তাকে গলা টিপে মারছে না, তার দায় সরকারের ওপর তুলে দেবেন, এটা তো ঠিক না।’

‘আমাদের বয়স হয়েছে। বেঁচে থাকার তো একটা সময়সীমা আছে। জন্মের সঙ্গে মৃত্যু জড়িত। এটা আল্লাহ রাজি হলে বা কোনো কারণে, মানুষের অসুস্থতার কারণে, অসুস্থত হয়ে মারা গেলে সরকারের উপরে আপনি কথায় কথায় দোষ চাপাতে পারেন না।’

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি না দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘চিকিৎসা প্রয়োজন, সেটা করাতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশ থেকে ভালো চিকিৎসক আনা দরকার হলে আনতে পারবে তারা।’ তিনি আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কথা উল্লেখ করেন। তারা বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়ার আইনি সুযোগ নেই।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক ওসমান আলীসহ বিভাগীয় পর্যায়ের পরিবহন নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর ও আদাবরে পৃথক ঘটনায় গ্রেপ্তার ১৩

কারও মৃত্যুর দায় সরকারের ওপর চাপানো ঠিক না: সেতুমন্ত্রী

আপডেট সময় ০৯:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১