ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাঈমের ঘাতকের সর্বোচ্চ শাস্তি কামনা তাপসের

আকাশ জাতীয় ডেস্ক:

করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় নিহত নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের ঘাতকের সর্বোচ্চ শাস্তি কামনা করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর কামরাঙ্গীরচরের জাওলাহাটি এলাকায় করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় নিহত নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি এই কামনা করেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, সন্তান হারা পিতা-মাতাকে তো সান্ত্বনা দেওয়া যায় না। আমার নিজেরও দুই সন্তান। নিজেই উপলব্দি করি, এটা কি রকম বেদনাদায়ক- মর্মান্তিক ঘটনা। এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না।

ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি কামনা করে তিনি বলেন, এ রকম গাফিলতি, কোনো অন্যায় বরদাশত করা হবে না। আমরা এরই মাঝে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ব্যবস্থা নেওয়া শুরু করেছি। আমরা তদন্ত কমিটি করেছি এবং আমরা এরই মাঝে তাদের চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম আছে সেগুলোও আমরা নেব। যাতে করে সুষ্ঠুভাবে বিচার সম্পন্ন হয় এবং সর্বোচ্চ শাস্তি যেন হয়, সেটাই আমরা কামনা করি।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, করপোরেশনের সচিব আকরামুজ্জামান, দক্ষিণ সিটির কাউন্সিলরদের মধ্যে সাধারণ আসনের ৫৫ নম্বর ওয়ার্ডের মো. নুরে আলম, ৫৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ডের মো. সাইদুল ইসলাম এবং সংরক্ষিত আসনের শেফালী আক্তার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাঈমের ঘাতকের সর্বোচ্চ শাস্তি কামনা তাপসের

আপডেট সময় ১০:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১