ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফুলকপির কালিয়া

আকাশ নিউজ ডেস্ক:

শীতকালে ফুলকপির স্বাদ একেবারে আলাদা। মাছের মধ্যে ফুলকপি, কিংবা ডালের মধ্যে ফুলকপি। কিংবা শুধু আলু-ফুলকপি ভাজা হলেই জমে যায় খাবারের স্বাদ। আবহাওয়ায় যখন হালকা শীতল হাওয়া, তখন না হয় ফুলকপি দিয়েই একটু পরিবেশন করা যাক। রইল ফুলকপির কালিয়া রেসিপি।

উপকরণ :

বড় ফুলকপি-একটি, আলু-কয়েক টুকরো, মটরশুটি-এক কাপ, এলাচ-৩টি, তেজপাতা-২ টি, সাদা জিরে-১ চামচ, আদা বাটা-১ চামচ, জিরা গুঁড়া-২ চামচ, হলুদ গুঁড়া-১ চামচ, মরিচ বাটা-প্রয়োজনমতো, গরম মশলা-পরিমাণমতো, লবণ-প্রয়োজন মতো, সরিষার তেল-পরিমাণমতো।

প্রণালি :

প্রথমে আলুগুলোকে চৌকো করে কেটে নিন। তারপর আলু, ফুলকপি ও মটরশুটি লবণ মেশানো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর একটি কড়াইয়ে তেল গরম করতে দিন। তেল গরম হলে আলু, ফুলকপির গায়ে হলুদ মাখিয়ে গরম তেলে লালচে করে ভেজে নিন। অন্যদিকে, মটরশুঁটি একটু সিদ্ধ করে নিন। আলু ও ফুলকপি ভাজা হয়ে গেলে সেই তেলেই এলাচ, সাদা জিরে, গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিন। অন্য একটি পাত্রে অল্প গরম পানিতে মরিচ গুঁড়া, হলুদ, আদা বাটা, জিরা গুঁড়া মিশিয়ে গুলে রেখে দিন। ফোড়ন দেওয়া তেলে ওই গুলে রাখা মিশ্রণ মিশিয়ে দিন। এর মধ্য়ে এক চামচ টমেটো সস দিয়ে ভাল করে কষিয়ে নিন। তেল ছেড়ে এলে ভাজা আলু ও সিদ্ধ করা ফুলকপি যোগ করুন। ভালো করে নাড়িয়ে নিন। এরপর কতটা ঝোল আপনার প্রয়োজন, সেই বুঝে পানি দিয়ে কড়াই ঢেকে রাখুন। ঝোল ঘন হয়ে এলে গরম মশলা যোগ করুন। কিছুক্ষণ নাড়িয়ে গরম গরম পরিবেশন করুন। রুটি বা পরোটা দিয়ে ফুলকপির কালিয়া খেতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ফুলকপির কালিয়া

আপডেট সময় ১১:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১