ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

মেক্সিকোতে ৩৭ বাংলাদেশিসহ ৬০০ অভিবাসী উদ্ধার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মেক্সিকোতে ৩৭ বাংলাদেশিসহ ছয়শ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজ থেকে তাদের উদ্ধার করা হয়। দুটি ট্রাকে গাদাগাদি করে তারা কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন বলে দেশটির ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার রাতে মেক্সিকোর সরকারি প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১২টি দেশের বিপুল এই অভিবাসীর মধ্যে ১৪৫ জন নারী এবং ৪৫৫ জন পুরুষ রয়েছে। এদের মধ্যে রয়েছেন ৩৭ জন বাংলাদেশি। এছাড়া বাকিরা গুয়াতেমালা, হন্ডুরাস, ডমিনিকান রিপাবলিক, নিকারাগুয়া, এল সলভাদর, ইকুয়েডর, ভেনিজুয়েলা, কিউবা, ঘানা, ভারত ও ক্যামেরুনের নাগরিক রয়েছেন।

মেক্সিকোর হিউম্যান রাইটস কমিশনের ভেরাক্রুজ রাজ্যের স্থানীয় প্রধান টোনাটিউহ হার্নান্দেজ জানান, বিপুল এই অভিবাসীরা দুটি ট্রাকে গাদাগাদি করে ভ্রমণ করছিলেন। তবে তারা কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি এই মানবাধিকারকর্মী।

যুক্তরাষ্ট্রের টেনেসিভিত্তিক হিস্পানিক পত্রিকা লা প্যারেনসা ল্যাটিনা জানিয়েছে, ছয়শ জনের অভিবাসীদের দলটিতে শিশু, অপ্রাপ্তবয়স্ক, অন্তঃসত্ত্বা নারী এবং অসুস্থ ব্যক্তিও আছে। এর আগে এত বেশি অভিবাসীকে এ ধরনের পরিস্থিতিতে উদ্ধার করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

মেক্সিকোতে ৩৭ বাংলাদেশিসহ ৬০০ অভিবাসী উদ্ধার

আপডেট সময় ০৫:১৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১