ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শখ

আকাশ বিনোদন ডেস্ক :

এক সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। দীর্ঘদিন ধরেই ক্যামেরার আড়ালে রয়েছেন এ অভিনেত্রী।

সম্প্রতি একটি রেডিও স্টেশনের লাইভে অংশ নেন তিনি। যেখানে সম্পর্ক, বিচ্ছেদের মতো ব্যক্তিগত বিষয়ে কথা বলেছেন।

সুখের সংজ্ঞা নিয়ে শখ বলেন, সুখের সংজ্ঞা খুবই সাধারণ। মানুষের চাহিদা যত কম, যত অল্পতে মানুষ সন্তুষ্ট হতে পারে, তত সুখ বেশি। সুখের সংজ্ঞা এটাই।

জীবনে সঠিক মানুষ খুঁজে পাওয়া ও চেনা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, মানুষকে কখনও পুরোপুরি চেনা যায় না। কারণ তারা বহুরূপী হয়। মানুষের কখনও একটা রূপ থাকে না। তারপরও যারা সঠিক মানুষটিকে খুঁজে পায়, তারা ভাগ্যবান। অনেক ভিড়ের মাঝে সেই একজনকে খুঁজে পাওয়া কঠিন। তবে দিনশেষে সঠিক মানুষটা বের হয়ে আসে। খুঁজে নিতে হয় না, চলেই আসে।

সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে শখ বলেন, এখন সম্পর্ক ভাঙা-গড়াকে মানুষ অনেকটা খোলাখুলিভাবে নিচ্ছে। কারণ, জোর করে তো আসলে সম্পর্ক হয় না। একটা মানুষের সঙ্গে বোঝাপড়া না থাকলে তো জোর করে থাকা সম্ভব না। জোর করে খারাপভাবে সম্পর্ক রাখার চেয়ে সুন্দরভাবে ভেঙে যাওয়াই ভালো।

২০২০ সালের ১২ মে ব্যবসায়ী আতিকুর রহমান জনকে বিয়ে করেন শখ। গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামের বাসিন্দা সে। তাদের সংসার আলো করে গত ২৪ সেপ্টেম্বর একটি কন্যাসন্তান জন্ম নেয়।

এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন সখ। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শখ

আপডেট সময় ১০:২০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১