ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও সরকার ছিনিমিনি খেলছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি মারাত্মক অসুস্থ। শুধু তার জীবন নিয়ে নয়, তার চিকিৎসা নিয়েও ছিনিমিনি খেলছে সরকার। আসলে ভয়ঙ্কর, নিষ্ঠুর ও অমানবিক সরকার ছাড়া কেউই এমন করতে পারে না।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মোহাম্মদপুরে খাবার ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেডআরএফের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, প্রকৌশলী মাহবুব আলম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও সরকার ছিনিমিনি খেলছে: রিজভী

আপডেট সময় ০৮:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১