ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

রেজা-নুরের ওপর হামলা কাপুরুষোচিত: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইলের সন্তোষে মজুলম জননেতা মওলানা ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে এ হামলার ঘটনাকে কাপুরুষোচিত দাবি করে বিএনপি মহাসচিব বলেন, টাঙ্গাইলের সন্তোষে ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর যে ন্যক্কারজনক হামলা চালালো তা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের আমলে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডেরই একটি ঘৃণ্য বহিঃপ্রকাশ।

গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে।
তিনি বলেন, বর্তমানে আওয়ামী ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করেছে। আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আজকের এ হামলা পূর্ব-পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জনগণ বিশ্বাস করে। সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর সহিংস হামলার পুনরাবৃত্তি ঘটাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেজা-নুরের ওপর হামলা কাপুরুষোচিত: ফখরুল

আপডেট সময় ১২:০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১