ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

সরকার চায় না খালেদা জিয়া রাজনীতিতে ফিরুক

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুক তা সরকার চায় না। তারা চায় তিনি যেন শারীরিকভাবে অসুস্থ হয়ে মৃত্যুর দিকে ধাবিত হয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির উদ্যোগে সদরের চিনিশপুর এলাকায় জেলা বিএনপি কার্য্যালয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন। তিনি যেখানে আগে ২৪ ঘণ্টা রাজনীতি করতেন সেখানে তিনি আজ কিছুই করতে পারছেন না। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে পারছেন না। রাজনীতি নিয়ে কোনো বিবৃতি দিতে পারছেন না। রাজনীতি নিয়ে আমাদের সঙ্গে কোনো মতামত প্রকাশ করতে পারছেন না। যার কারণে তিলে তিলে তিনি মানসিকভাবে ভেঙে পড়ছেন। দেশে তার সঠিক চিকিৎসা হচ্ছে না। তাই অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে। না হলে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দীপু, নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুখ উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, শহর বিএনপির সহ-সভাপতি কবির আহমেদ, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোস্তাকিম পান্না, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুকারম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসিরসহ প্রমুখ।

পরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার চায় না খালেদা জিয়া রাজনীতিতে ফিরুক

আপডেট সময় ০৯:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১