ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা

কোটি টাকার সম্পত্তি রিকশাচালককে দিলেন বৃদ্ধা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরিচিত এক রিকশাচালককে অন্তত কোটি টাকার সম্পত্তি দান করেছেন মিনতি পট্টনায়েক নামের এক বৃদ্ধা। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভারতের পূর্ব উপকূলীয় রাজ্য ওড়িশার কটকের বাসিন্দা মিনতি পট্টনায়েক।

স্বামী ও মেয়েকে নিয়েই ছিল ৬৩ বছরের এই বৃদ্ধার সংসার। বরাবরই তাদের টুকটাক কাজ করে দিতেন বুদ্ধ শ্যামল নামের এক রিকশাচালক। রিকশায় পৌঁছে দিতেন গন্তব্যে।

২০২০ সালে মৃত্যু হয় মিনতির স্বামীর। পরের বছর মারা যান তার মেয়ে। স্বাভাবিকভাবেই একা হয়ে যান ওই বৃদ্ধা। অনেক আত্মীয়স্বজন থাকলেও মিনতির একাকীত্ব ঘোঁচাতে পাশে এসে দাঁড়াননি কেউই। কিন্তু রিকশাচালক বুদ্ধ ও তার পরিবার সব সময়ই মিনতির পাশে ছিলেন।

তাই নিজের বাড়ি, গয়নাসহ মোট কোটি টাকার সম্পত্তি ওই রিকশাচালককে দান করার সিদ্ধান্ত নিয়েছের মিনতি।

মিনতি পট্টনায়েক বলেন, স্বামী-সন্তানের মৃত্যুর পর সম্পত্তির কোনো মূল্য নেই। দুঃসময়ে বুদ্ধ ও তার পরিবার ছাড়া কেউ আমার পাশে দাঁড়ায়নি। তারা আমার জন্য প্রাণপাত করে চলেছে। এ কারণেই আমার সমস্ত সম্পত্তি বুদ্ধকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে আমার মৃত্যুর পর কেউ তাদের সমস্যায় না ফেলতে পারে।

এমন উপহারের কথা কল্পনাও করেননি রিকশাচালক বুদ্ধ। তিনি বলেন, ২৫ বছর ধরে পট্টনায়েক পরিবারের সঙ্গে রয়েছি। এই পরিবারের সদস্য ছাড়া আর কেউ আমার রিকশায় ওঠেননি। তবে কোনো দিনও এমন কিছু আশা করিনি।

বুদ্ধ আরও বলেন, তিনি এত বছর মিনতির পাশে ছিলেন, আগামীতেও থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

কোটি টাকার সম্পত্তি রিকশাচালককে দিলেন বৃদ্ধা!

আপডেট সময় ০৯:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১