ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

কোনো যুদ্ধ-বিগ্রহ আমরা চাই না: পররাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, কোনো যুদ্ধ-বিগ্রহ আমরা চাই না। এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা সংকটে বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধান চায়। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশে বড় ধরনের একটি সংকট তৈরি হয়েছে। আমরা এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান চাই। একটি সমস্যা তৈরি হয়েছে, সেটা দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

তিনি আরো বলেন, নিরাপত্তা পরিষদের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকেও সুনির্দিষ্ট বক্তব্য রাখা হবে এবং প্রস্তাব দেয়া হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। এটাই মূলত মূল প্রস্তাব। সেটাকেই আবার সুন্দরভাবে উপস্থাপন করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রত্যাশা, বৈঠক থেকে এমন একটা ব্যবস্থা করা হবে যাতে করে রোহিঙ্গারা নির্বিঘ্নে মিয়ানমারে ফিরে যেতে পারে। এছাড়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আমরা মিয়ানমারকে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি।

তারা বাংলাদেশে আসতে রাজি হয়েছে। কিন্তু তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চায়। প্রধানমন্ত্রী দেশে আসলে সে বিষয়টা দেখা যাবে। প্রয়োজনে তারা আবার আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

কোনো যুদ্ধ-বিগ্রহ আমরা চাই না: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭