ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

জনগণকে রাজপথে নামানোর কৌশল বলে দিলেন ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

জনগণকে রাজপথে নামাতে নেতাকর্মীদের একটি কৌশল বলে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘ঘরে ঘরে মানুষের কাছে যান। মানুষকে বলেন, অন্যায়-অবিচারে চুপ থাকা যাবে না। দেখবেন জনগণ রাজপথে নামবে।’

তিনি বলেন, ‘এই দেশ তো আমরা চাইনি। তেল-ডালের দাম বেড়ে গেছে। জনগণের জীবনে শান্তি নেই। জনগণের দিকে সরকারের কোনো নজর নেই। পদত্যাগ করেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন। না হলে জনগণ ঝেঁটিয়ে বিদায় করবে। পালানোর পথ খুঁজে পাবেন না। আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে। আমাদের জয় হবেই।’

আজ শনিবার রাজধানীর নয়াবাজারে ঢাকা মহানগর বিএনপির ৩৫নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেউলিয়া হয়ে গেছে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্কই নাই। ক্ষমতায় টিকে থাকতে যা খুশি তাই করে চলেছে। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীকে মামলা দিয়ে ভোগান্তিতে রেখেছে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করার যত অর্জন সব ধ্বংস করে দিয়েছে এই সরকার। এভাবে বিরোধী দলকে দমন করে, বিএনপিকে দমন করে অফিস বন্ধ করে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে না তারা। কেন বিএনপির নয়াবাজার অফিস বন্ধ করে দেবেন, এর জবাব দিতে হবে।’

এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন, কিন্তু এই সরকার তা করছে না। দেশে তার পর্যাপ্ত চিকিৎসার সুযোগ নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূলহোতাসহ চারজন আটক

জনগণকে রাজপথে নামানোর কৌশল বলে দিলেন ফখরুল

আপডেট সময় ১০:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১