ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের

বৃষ্টির জন্য সৌদি আরবের মসজিদে মসজিদে নামাজ আদায়

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ষ্টির জন্য সৌদি আরবের পবিত্র মসজিদে হারাম ও নববিসহ বিভিন্ন মসজিদে ‘সালাতুল ইসতিসকা’ নামাজ আদায় করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সৌদি গেজেট। গতকাল বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের ১৫ মিনিট পর এই নামাজ আদায় করা হয় বলে জানা গেছে।

এদিন বৃষ্টির জন্য সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে পবিত্র মসজিদ আল-হারামে। পবিত্র কাবা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিশেষ নামাজে মক্কার গভর্নর ও সৌদি বাদশার উপদেষ্টা প্রিন্স খালেদ আল ফয়সাল অংশ নেন। নামাজে ইমামতি করেন কাবার ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ। নামাজের পর তিনি রীতি অনুযায়ী খুতবা পাঠ করেন।

সৌদির সব অঞ্চলে বৃষ্টির জন্য এই নামাজের দ্বিতীয় বড় জামাত হয়েছে মদিনার মসজিদে নববীতে। সেখানে ড. আবদুল মুহসিন আল কাসিম ইমামতি করেন। সেখানে অংশ নেন মদিনা মোনাওয়ারার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান।

সৌদি গেজেটে প্রকাশিত তথ্যমতে, খুতবায় মুসলমানদের তাদের পাপের জন্য অনুতপ্ত হতে এবং ক্ষমার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে ক্ষমা করার আহ্বান জানানো হয়। তারা বৃষ্টিপাতের জন্য লোকদেরকে ভাল ও দানশীল কাজ করার পরামর্শ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

বৃষ্টির জন্য সৌদি আরবের মসজিদে মসজিদে নামাজ আদায়

আপডেট সময় ০৯:১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১