ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টিম ওয়েস্ট ইন্ডিজ বরিশালে, গেইলের সাজে মারজুক রাসেল!

আকাশ বিনোদন ডেস্ক :

চলছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। চারিদিকে এই আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে উন্মাদনার শেষ নেই। যদিও বাংলাদেশ দলের ধারাবাহিক বিপর্যয়ে সেই উচ্ছ্বাসে খানিক ছেদ পড়েছে। এর মধ্যে বরিশালের বাকেরগঞ্জের এক অজপাড়াগাঁয়ে ধরা দিলো টিম ওয়েস্ট ইন্ডিজ!

গেইলদের জার্সির আদলে অভিনেতা মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম, কমেডিয়ান সাইদুর রহমান পাভেলসহ অনেকে। এতে গেইলের লুকে ধরা দিয়েছেন মারজুক রাসেল। মূলত, পরিচালক মাইদুল রাকিব নির্মাণ করেছেন একক নাটক ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’। আর এ জন্যই এত আয়োজন।

কয়েক দিন ধরে এ নাটকের বেশ কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার কিছু শুটিংয়ের। কিছু নাটকটির পোস্টার। এতে কোচ হিসেবে আছেন ওয়ালীউল হক রুমী। তবে নাটকের গল্প নিয়ে পরিচালক এখনো মুখ খোলেননি। অনুমান করা হচ্ছে একটি কমেডিনির্ভর কোনো গল্পই হতে চলেছে।

পরিচালক মাইদুল রাকিব জানান, গল্পের প্রয়োজনেই অভিনেতাদের ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্লেয়ারদের সাজে দেখা যাবে। নাটকটি নিয়ে নেটিজেনদের মনেও বেশ কৌতূহল তৈরি হয়েছে। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি দেখতে পাবেন দর্শক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

টিম ওয়েস্ট ইন্ডিজ বরিশালে, গেইলের সাজে মারজুক রাসেল!

আপডেট সময় ১০:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১