ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন ড. মোশাররফ

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে গণতন্ত্র ফেরাতে জাতীয় ঐক্য দরকার মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় থাকলে গণতন্ত্র ফেরানো যাবে না। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। সে লক্ষ্যে আমাদের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।’

বুধবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, আজ যারা সরকারে তাদের অধীনে কোনো নির্বাচনই কাম্য নয়। তারা কখনো ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেবে না। দেশকে গুম-খুন থেকে রক্ষা করতে হলে এ সরকারের হাত থেকে দেশকে আগে মুক্ত করতে হবে। জাতীয় ঐক্য গঠন করতে হবে।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মোশাররফ আরও বলেন, গত নির্বাচনে তারেক রহমান বিদেশে, বেগম জিয়া জেলে ছিলেন, তবুও আমরা নির্বাচনে গিয়েছি। আপনাদের সাহস তখন কোথায় ছিল, দিনের বেলা মানুষকে ভোট দিতে না দিয়ে রাতের আঁধারে ভোট ডাকাতি করেছেন।

বিএনপির এ অন্যতম শীর্ষ নেতা বলেন, তারা (আওয়ামী লীগের নেতা-কর্মীরা) বলে বিএনপি নেই, অথচ বিএনপিকে নিয়ে কথা না বললে তাদের সকাল শুরু হয় না। আওয়ামী লীগ তো শেখ হাসিনার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারকেও হত্যা করেছে। নির্দলীয় নিরপেক্ষ সরকার না হলে আমরা নির্বাচনে যাবো না। এ সরকার ক্ষমতায় থাকলে সেটি হবে না, ফলে আমাদের আন্দোলনে যেতে হবে।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জোটের শরিক এলডিপি (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ধ্বংসস্তূপ সরানোর বিশাল চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী সংকট

আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন ড. মোশাররফ

আপডেট সময় ০৫:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১