ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লাদেন এবার বড় পর্দায়

অাকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের চলচ্চিত্র নির্মাতা বিশাল ভরদ্বাজের সর্বশেষ ছবি ‘রেঙ্গুন’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। কঙ্গনা রনৌত, সাইফ আলী খান ও শহীদ কাপুরকে নিয়ে তৈরি এই ছবির গায়ে লাগে সুপার ফ্লপের তকমা। কিন্তু তা নিয়ে মন খারাপ করে বসে থাকার পাত্র নন বিশাল। সামনে আরও বড় প্রকল্প নিয়ে মাঠে নামছেন তিনি। ওসামা বিন লাদেন ও তাঁর সংগঠন আল-কায়েদা নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন তিনি।

একটি সূত্র জানায়, নতুন এই ছবিতে ওসামা বিন লাদেনের জীবনের না জানা অনেক তথ্য ও আল-কায়েদার যুদ্ধের ঘটনা থাকবে। ছবির কাহিনি লিখেছেন বর্ষীয়ান অনুসন্ধানী প্রতিবেদক ক্যাথি স্কট ক্লার্ক ও অ্যাড্রিয়ান লেভি। আর বিশাল ভরদ্বাজ শুধু ছবিটি পরিচালনাই করছেন না, এই সিনেমার সহপ্রযোজকও হবেন তিনি। কিন্তু লাদেনের চরিত্রে কে অভিনয় করবেন এবং অন্যান্য চরিত্রে কারা থাকছেন, সেসব এখনই জানাতে চান না এই নির্মাতা। শুধু বলা হয়েছে, এখানে ওসামা বিন লাদেনের জীবন, আল-কায়েদার গড়ে ওঠা আর আইএস প্রতিষ্ঠার বিষয়টি ফুটিয়ে তোলা হবে। ছবির নাম হতে পারে ‘অ্যাবোটাবাদ’। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরেই হত্যা করা হয় ওসামা বিন লাদেনকে।

সৌদি আরবে জন্ম নেওয়া ওসামা বিন লাদেন আল-কায়েদা সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। বিশেষ করে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ঘটনাটির বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান তিনি। ২০১১ সালের মে মাসের ২ তারিখে দিবাগত রাতে পাকিস্তানের আ্যবোটাবাদ শহরে মার্কিন কমান্ডোদের হামলায় (অপারেশন জেরোনিমো) ওসামা বিন লাদেন নিহত হন। গোপন সূত্রে খবর পেয়ে মার্কিন কমান্ডোরা হেলিকপ্টারযোগে লাদেনের বাসভবনে হামলা চালায়। পাকিস্তান সেনাবাহিনীর পাকিস্তান মিলিটারি একাডেমির পাশে লাদেনের এই গোপন আস্তানা ২০০৫ সালে নির্মাণ করা হয়। এখানে লাদেন তাঁর কনিষ্ঠ স্ত্রী এবং পুত্রসহ বাস করতেন।

ইন্ডিয়া টুডে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

লাদেন এবার বড় পর্দায়

আপডেট সময় ১১:২০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭