ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বিএনপির জন্য নির্বাচন থেমে থাকবে না : ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক সেজন্য নির্বাচন থেমে থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সংবিধান মেনে বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। নির্বাচনে বিএনপি এলো কি এলো না তার জন্য নির্বাচন বসে থাকবে না।’

আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ থেকে নোয়াখালীর চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‌‘রাজনীতির মাঠে পরাজিত হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি সম্প্রীতি নষ্ট করছে। এরা ওপরে ওপরে নিষ্ক্রিয় হলেও ভেতরে ঠিকই সক্রিয় যার প্রমাণ এবারের হামলাগুলো।’

সাম্প্রদায়িক সহিংসতায় নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী এবং ভারতের সঙ্গে সরকারের সুসর্ম্পকের ক্ষেত্রে ফাটল ধরাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত চলছে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘যখন দেশ উন্নয়নের স্বর্ণ শিখরে তখন পরাজিত শক্তি ষড়যন্ত্রে লিপ্ত।’ এ সময়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ধ্বংসস্তূপ সরানোর বিশাল চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী সংকট

বিএনপির জন্য নির্বাচন থেমে থাকবে না : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১