ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘ঢাকা অ্যাটাক’

অাকাশ বিনোদন ডেস্ক:
বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘ঢাকা অ্যাটাক’ ছবি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা দীপংকর দীপন। সোমবার বিকেলে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় ছবিটি। আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে বহুল আলোচিত এই চলচ্চিত্র। ইতোমধ্যে ছবির ট্রেলার এবং ‘টুপ টাপ’ শিরোনামের গান বেশ প্রশংসিত হয়েছে।
বর্তমানে কলকাতায় রয়েছেন নির্মাতা দীপংকর দীপন। সেখান থেকেই তিনি সাংবাদিকদের বলেন, ‘সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। তাও আবার বিনা কর্তনে। এরই মধ্যে ছবিটি নিয়ে বেশ কৌতূহল আছে দর্শকদের মধ্যে। আশা করি ৬ অক্টোবর দর্শক হতাশ হবে না।’
চলচ্চিত্রটির মূল ভাবনা ও কাহিনি রচনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী সানোয়ার। ছবিটি নির্মাণে সার্বিক তত্বাবধায়নও করছেন তিনি। শুভ-মাহি অভিনীত চলচ্চিত্রটি মুক্তি পাবে বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মালয়েশিয়া, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশে।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে- স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিঃ এবং থ্রি-হুইলারস লিঃ। সিনেমাটিতে আরিফিন শুভ ও মাহিয়া মাহিসহ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হাসান ইমাম, আফজাল হোসেন, এবিএম সুমন, নওশাবা এবং শতাব্দী ওয়াদুদ। বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীর এবং শিপন মিত্রকে।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘ঢাকা অ্যাটাক’

আপডেট সময় ১০:৩০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭