ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

‘যত পেটাবেন আমাদের কর্মীদের ক্ষমতা আরও বাড়বে’

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারের নির্যাতন-নিপীড়ন যত বেশি হবে দলীয় কর্মীদের ক্ষমতা আরও বাড়বে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে এভাবে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়বাদী যুবদল আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে মন্তব্য করে তিনি বলেন, ‘নিত্যপণ্যের দাম একবার বাড়লে আবার কমবে, এটাই নিয়ম। কিন্তু আমাদের দেশে যখন বাড়ে তখন আর কমে না। লাফিয়ে লাফিয়ে দাম আরও বাড়ে। কারণ সিন্ডিকেট করে তারা (আওয়ামী লীগ) টাকা নিয়ে বিদেশে পাচার করছে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘অত্যাচার-অনাচার করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায়। সুতরাং আপনিও (শেখ হাসিনা) পারবেন না। যত পেটান, যত মারেন, আমাদের কর্মীদের ক্ষমতা আরও বাড়বে।’

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ঘরেও সন্তান আছে। যাদের গায়ে হাত তুলছেন, ভেবে দেখুন আপনার সন্তানের গায়ে কেউ হাত তুললে কেমন লাগবে। আমাদের টাকায় গুলি কিনছেন, সেই গুলি আমাদেরই মারছেন। কিন্তু একটি সময় আসবে, যখন এই সরকারের পতন ঘটবে। তখন এই সরকারের একজনও মাঠে নামার সাহস পাবে না।’

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বিদেশ যাওয়ার ভিসা পাচ্ছেন না। অথচ কয়েক দিন আগে আমাদের দেশের একজন বিশেষ ব্যক্তি ট্রিটমেন্ট করে দেশে এলেন। কিন্তু দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর ভিসা হয় না। তার অপরাধ, তিনি এদেশে গণতন্ত্র দিয়েছিলেন। এই দেশের গণমানুষের স্বাধীনতা দিয়েছিলেন।

সরকার নিজেরাই সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে তিনবার পূজা আর রোজা একসঙ্গে হয়েছে। তখন খালেদা জিয়া সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখেছিলেন। তখন কোনো সাম্প্রদায়িক হামলা হয়নি। এই সরকার উসকানি দিয়ে সাম্প্রতিক দাঙ্গা লাগিয়েছে। এটা প্রমাণ করে তারা ক্ষমতা থাকতে চাচ্ছে। আমরা এটা হতে দেবো না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্থিক অনিয়মের অভিযোগে রাকুল প্রীত ও প্রযোজক ভাসুর অফিসে

‘যত পেটাবেন আমাদের কর্মীদের ক্ষমতা আরও বাড়বে’

আপডেট সময় ০৯:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১