ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব-বাঁধন

আকাশ বিনোদন ডেস্ক :

দেশের অন্যতম জনপ্রিয় দু্ই তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ট্রেন্ডি ফার্নিচার ও লাইফস্টাইল ব্র্যান্ড ইশো’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর খ্যাতিমান এই দুই তারকা।

সাকিব বিশ্বের অন্যতম বিখ্যাত ও সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। তার হাত ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্বের সেরা দলগুলোর মধ্যে স্থান দখল করে নিয়েছে।

অন্যদিকে, বাঁধন দেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয় করে তিনি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড শো কান চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছেন।

ইশো’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, সাকিব ও বাঁধনকে পাশে পেয়ে আমরা আনন্দিত। আমাদের ভিশন ও ব্র্যান্ডের প্রতি তারা দুজনই আস্থাশীল, যা আনন্দের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। উভয় তারকাই তাদের ব্যক্তিগত ক্যারিয়ারে ট্রেন্ড-সেটার হিসেবে পরিচিত। তাই এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে ইশো পণ্য পৌঁছে দেওয়া, আমাদের লক্ষ্য বাস্তবায়িত হবে বলে আমি আশাবাদী।

সাকিব আল হাসান বলেন, স্বল্পসময়ের মধ্যেই ইশো অনলাইন বিক্রয়ে দেশের এক নাম্বার ফার্নিচার ব্র্যান্ডে পরিণত হয়েছে, যা থেকে বোঝা যায় তারা কেন অনন্য এবং তাদের ভবিষ্যৎ কেমন হবে। আমি নিজেও ইশো’র আসবাবপত্র ও নকশার একজন ভক্ত। তাই পছন্দের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে বিশেষভাবে আনন্দিত। তিনি আরও বলেন, আমি যেমন সর্বদা সেরার তালিকায় থাকতে স্বচেষ্ট থাকি, তেমনি ইশোও দেশের সেরা ফার্নিচার ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে সর্বদা স্বচেষ্ট।

আজমেরী হক বাধন বলেন, ইশো’র সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং এর কিছু কারণও রয়েছে। প্রথমত, তাদের পণ্য, যা অন্যকোন ব্র্যান্ডের নেই ও ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। দ্বিতীয়ত, ইশো’র প্রতিষ্ঠাতা, যিনি শুধু ব্র্যান্ডটি প্রতিষ্ঠার জন্যই নয় বরং পুরুষশাসিত এই শিল্পে নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে দেশে ফিরেছেন এবং সফলও হয়েছেন। ইশো দেশের মানুষের আসবাবপত্র বাছাইয়ে পছন্দ ও রুচি পরিবর্তনে সক্ষম হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব-বাঁধন

আপডেট সময় ১০:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১