ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

আ.লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকারের অধীনে অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

রোববার (২৪ অক্টোবর) সকালে সিলেট ও সুনামগঞ্জ সফরকালে হযরত শাহজালাল (রঃ)- এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে নির্বাচনের কোনো পরিস্থিতি নেই। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। অনির্বাচিত, অবৈধ এই সরকার নির্বাচন নিয়ে খেলা করে গত দুই মেয়াদ ক্ষমতায় আছে। যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ তৈরি হবে, আমরা তখনই নির্বাচনে অংশ নেবো।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি, আওয়ামী লীগের অধীনে অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যে কারণে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, নির্দলীয় একটি সরকার এবং সেই সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন থাকলে আমরা অবশ্যই অংশ নেবো। মূলত; আমরা এ জন্যই আন্দোলন করে যাচ্ছি। ’

মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপির নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সদস্য সচিব মিফতা সিদ্দিকীসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল প্লেনযোগে সকালে সিলেটে পৌঁছে দুই অলির মাজার জিয়ারত শেষে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে জাতীয় সংসদের সাবেক হুইপ ও জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক আসপিয়ার স্মরণসভায় যোগ দিয়ে বিকেলে ঢাকায় ফিরে যাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

আ.লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি

আপডেট সময় ০১:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১