ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চিকেন ভেজিটেবল রোল

আকাশ নিউজ ডেস্ক:

সকাল বা বিকালের নাস্তায় হালকা খাবার খেতে আমরা সকলেই পছন্দ করি।আমাদের বাচ্চারা ভেজিটেবল খেতে অনেক অপছন্দ করে।কিন্তু রোল খেতে প্রচণ্ড ভালবাসে। তাই এই সুযোগে বাচ্চাদেরকে ভেজিটেবল রোল করে খাওয়ানো যায়!!! খুব সহজেই মজাদার চিকেন ভেজিটেবল রোল তৈরি করতে আমাদের রেসিপিটি ফলো করুন।।

উপকরণ :

ফুলকপি কুঁচি ২ টেবিল চামচ, বাঁধা কপি কুচি ২ টেবিল চামচ, গাজর কুঁচি ২ টেবিল চামচ, মুরগির কিমা এক কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ,
আদা-রসুন বাটা ১ চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ কুচি ১টি, গোলমরিচ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো,
তেল প্রয়োজমতো, ময়দা ২ কাপ, ডিম ৩ টি, বেকিং পাউডার সামান্য।

প্রণালি :

# একটি পাত্রে ডিম, লবণ, বেকিং পাউডার ভালো করে বিট করে তাতে ময়দা মেশাতে হবে। খেয়াল রাখতে হবে মিশ্রণ যেন বেশি ঘন না হয়। ফ্রাইপেনে একটু তেল ঘষে নিতে হবে।

# এরপর ফ্রাইপেনে এক চামচ করে গোলা ঢেলে রুটি আকারে বানিয়ে নিন। এবার আরেকটি কড়াইতে তেল নিন।

# গরম হলে মাংসের কিমা দিন। একটু নেড়ে আদা-রসুন বাটা ও লবণ দিন। কিমা একটু ভাজা হলে সব সবজি দিন।

# পেঁয়াজ কুচি, সব মশলা এবং মরিচ দিয়ে অল্প আঁচে সামান্য পানি দিয়ে রান্না করুন। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। এরপর তৈরি করা রুটির মধ্যে সবজি দিয়ে রোল বানিয়ে নিন। তৈরি হয়ে গেল মজাদার চিকেন ভেজিটেবল রোল। সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

চিকেন ভেজিটেবল রোল

আপডেট সময় ১১:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১