ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’

আকাশ বিনোদন ডেস্ক :

আগামী ১৯ নভেম্বর টাইমস স্কয়ার যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ১৪টি মাল্টিপ্লেক্সে বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশি ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। যুক্তরাষ্ট্র ও কানাডায় এটি মুক্তি পাচ্ছে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো ইনক-এর মাধ্যমে।

‘ঊনপঞ্চাশ বাতাস’ বাংলাদেশে মুক্তি পেয়েছিল ২০২০ সালের ২৩ অক্টোবর। গত বছর করোনা মহামারির কারণে সাত মাস বন্ধ ছিল দেশের প্রেক্ষাগৃহ। বিধিনিষেধ শিথিলের পর প্রেক্ষাগৃহ মালিকদের অনুরোধে খুলে দেওয়া হয় প্রেক্ষাগৃহ। এর পরই মুক্তি পায় ‘ঊনপঞ্চাশ বাতাস’। সে সময় দর্শকের পাশাপাশি বিনোদন অঙ্গনের মানুষদেরও প্রশংসা কুড়ায় ছবিটি।

এবার মুক্তি পেতে চলেছে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘আমরা যে সময় ছবিটি মুক্তি দিয়েছিলাম, ভীষণ হতাশ ছিলাম। কারণ, করোনার কঠিন পরিস্থিতিতে মানুষ ঘর থেকে বের হচ্ছিল না। তার পরও নিরাশ করেননি দেশের দর্শকরা। বছরখানেকের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির খবরটা সত্যিই ভীষণ আনন্দের।’

তিনি আরও বলেন, ‘নিউইয়র্কের টাইমস স্কয়ারে বাণিজ্যিকভাবে বাংলাদেশের চলচ্চিত্র মুক্তি পাচ্ছে-এই ছবি যদি প্রশংসিত হয়, সেখানকার মানুষ যদি গ্রহণ করেন, তাহলে এটি আমাদের জন্য যেমন ভালো লাগার বিষয়, তেমনি বাংলাদেশি চলচ্চিত্রের জন্যও সুখবর হবে। সব দিক চিন্তা করলে বিষয়টি সত্যিই রোমাঞ্চকর।’

‘ঊনপঞ্চাশ বাতাস’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। ছোটপর্দার নির্মাতা মাসুদ হাসানের প্রথম সিনেমা এটি। দীর্ঘ বিরতি ভেঙে এ ছবির জন্য ‘প্রথম’ গানটি গেয়েছেন অর্থহীন ব্যান্ডের সুমন। অন্য গানগুলো গেয়েছেন শৌরিন, মাসুদ হাসান উজ্জ্বল এবং ভারতের সিধু ও সোমলতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’

আপডেট সময় ১১:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১