ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার ইরানের সঙ্গে তুরস্কের নতুন চুক্তি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নতুন একটি সমঝোতা স্মারক সই করেছে তেহরান ও আঙ্কারা।

বুধবার তেহরানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা এ সমঝোতা স্মারক সই করেন।

ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, দুই দেশ নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে সহযোগিতা, কৌশলগত সম্পর্ক বৃদ্ধি এবং যৌথভাবে সন্ত্রাসবাদ ও পাচারের বিরুদ্ধে লড়তে এ সমঝোতা স্মারক সই করে।

পরে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে দুই দেশের মন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি বলেন, সব ক্ষেত্রে আমরা উভয় দেশের মধ্যে সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা করেছি। বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, আন্তর্জাতিক অপরাধ এবং অস্ত্র ও মাদকপাচারের বিষয় গুরুত্ব পেয়েছে বেশি।

তিনি আরও বলেন, এসব বিষয় ছাড়াও এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের ধ্বংসাত্মক তৎপরতা, তাদের ষড়যন্ত্রের কারণে সৃষ্ট নানা সমস্যা এবং আফগান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

‘ইরান-তুরস্কের সম্পর্ক আরও গতি পাবে। শত্রুদের ষড়যন্ত্র রুখতে দুই দেশ একসঙ্গে কাজ করবে’, যোগ করেন ভাহিদি।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

সইলু বলেন, ইরান ও তুরস্ক কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সন্ত্রাসীসহ অন্যান্য জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সহযোগিতা করছে এবং দুই দেশই সন্ত্রাসবাদ নির্মূলে বদ্ধপরিকর।

তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কুর্দিশ ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে। ১৯৮৪ সাল থেকে তারা তুরস্কের বিরুদ্ধে লড়ছে। এ পর্যন্ত লড়াইয়ে ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার ইরানের সঙ্গে তুরস্কের নতুন চুক্তি

আপডেট সময় ০১:১৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১