ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সিয়ামের নামই ঘোষণা হলো

অাকাশ বিনোদন ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এখানে প্রশ্ন করা হয় ‘পোড়ামন ২’ ছবিতে পূজা চেরির সঙ্গে কে অভিনয় করবেন? এরপর বিভিন্ন মাধ্যমে গত কয়েক দিন থেকেই শোনা যাচ্ছিল, ছোট পর্দার তারকা সিয়াম আহমেদ চলচ্চিত্রে অভিনয় করবেন। তাঁর প্রথম ছবি ‘পোড়ামন ২’। এবার তাঁর নামই ঘোষণা করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। গতকাল সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ‘পোড়ামন ২’ ছবির নায়ক হিসেবে সিয়ামের নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। তিনি জানান, নতুন এই ছবিতে সিয়াম আহমেদের সঙ্গে জুটি হচ্ছেন পূজা চেরি। ছবির পরিচালক রায়হান রাফি।

অনেক দিন থেকেই চলচ্চিত্রে অভিনয়ের অফার পাচ্ছেন সিয়াম। তাঁর মতে, এ পর্যন্ত গোটা বিশেক ছবির অফার পেয়েছেন। কিন্তু কোনো ছবির গল্প বা কোনো ছবির প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা এসব প্রতিষ্ঠানের বিপণন পলিসি তাঁর পছন্দ হয়নি। এমনই নানা কারণে এত দিন কাজ করা হয়নি। এবার সবকিছু মিলিয়ে পছন্দ হয়েছে, তাই রাজি হয়ে গেলেন।

বললেন, ‘অনেকেরই স্বপ্ন থাকে সিনেমায় কাজ করবে, তেমনি আমারও ছিল। একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজছিলাম। জাজ মাল্টিমিডিয়া আমাকে সেই সুযোগ দিয়েছে।’

শুরু থেকে সংবাদমাধ্যমের কাছে স্বীকার না করলেও এরই মধ্যে ‘পোড়ামন ২’ ছবির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন সিয়াম আহমেদ। এবার জানালেন, ২৫ দিন ধরে কঠোর পরিশ্রম করেছেন। জিমে যাচ্ছেন, স্ক্রিপ্ট পড়ছেন, নাচের প্রশিক্ষণ নিচ্ছেন।

‘পোড়ামন ২’ ছবির শুটিং হবে মেহেরপুর জেলায়। ২৮ সেপ্টেম্বর থেকে টানা ৩৪ দিন শুটিং হবে। এরপর ছবির দুটি গানের শুটিং হবে সিলেটে।

‘পোড়ামন’ ছবিটি পরিচালনা করেছিলেন জাকির হোসেন রাজু। অভিনয় করেছিলেন সাইমন ও মাহি। ওই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ১৪ জুন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

সিয়ামের নামই ঘোষণা হলো

আপডেট সময় ০১:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭