ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

জাতির নৈতিক জাগরণে রবের ৫ দফা

আকাশ জাতীয় ডেস্ক:

পূজামণ্ডপে হামলা, সহিংসতা ও নৈরাজ্যের তীব্র নিন্দা জানিয়ে এবং জাতির নৈতিক জাগরণে পাঁচ দফা উত্থাপন করে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণ হয় মানবিকতায়, সশস্ত্র বল প্রয়োগে নয়।

সোমবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

আবদুর রব বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রাষ্ট্রে সাম্প্রদায়িক সম্প্রীতি ধারাবাহিকভাবে বিনষ্ট হচ্ছে, এটা আমাদের জাতির জন্য খুবই বেদনাদায়ক এবং লজ্জাজনক। এটা মুক্তিযুদ্ধের গৌরবকে ক্ষত-বিক্ষত করে দিয়েছে।

তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর সহিংসতা, মন্দির ভাঙচুর, দোকানপাট লুটের

সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তার করে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সাম্প্রদায়িক সহিংসতার উৎস, কারণ এবং প্রতিকারের উপায় নির্ধারণে ‘বিচার বিভাগীয় কমিশন’ গঠন করতে হবে।

তিনি বলেন, পূজামণ্ডপের সুরক্ষার প্রশ্নে পুলিশ ও প্রশাসনের গাফিলতি, অসহযোগিতা ও সময় ক্ষেপণের কৌশলে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। নিরস্ত্র প্রতিবাদকারীদের ওপর পুলিশের গুলিবর্ষণ ও হত্যার দায়দায়িত্ব নির্ধারণের জন্য তদন্ত কমিটি গঠন করতে হবে। সাম্প্রদায়িক সহিংসতা যেন ভূ-আঞ্চলিক পরাশক্তির রাজনৈতিক মেরুকরণের দাবার গুটি বা পরাশক্তির নির্মম খেলায় পরিণত হতে না পারে, তার জন্য জাতীয় জাগরণের উদ্যোগ গ্রহণ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

জাতির নৈতিক জাগরণে রবের ৫ দফা

আপডেট সময় ০৯:২২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১