ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শাহরুখ-ঐশ্বরিয়া পেলেন ‘ভোগ উইমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড

অাকাশ বিনোদন ডেস্ক:

 ‘ভোগ ইন্ডিয়া’ তাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করে ‘ভোগ উইমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৭’। গত রবিবার আয়োজিত জমকালো এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউডের প্রথম সারির তারকারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অনিল কাপুর, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, আনুশকা শর্মা, সোনম কাপুর, করণ জোহর, গৌরী খান, অর্জুন কাপুর, কৃতি স্যানন, রাধিকা আপ্তে, শ্বেতা বচ্চন নন্দা, টুইঙ্কেল খান্না, রাজকুমার রাও, নীতা আম্বানি, কিরণ রাও, আথিয়া শেঠি প্রমুখ। এতে পুরস্কার বিজয়ীদের মধ্যে ছিলেন-ঐশ্বরিয়া রাই বচ্চন, শাহরুখ খান, আনুশকা শর্মা, টুইঙ্কেল খান্না, সোনম কাপুর ও করণ জোহরের মতো তারকারা।

ঐশ্বরিয়া রাই বচ্চন পেয়েছেন ‘ভোগ ইনফ্লুয়েন্সার অব দ্য ডিকেড অ্যাওয়ার্ড’। শাহরুখ পেয়েছেন ‘ভোগ এন্টারটেইনার অব দ্য ডিকেড অ্যাওয়ার্ড’। অন্যদিকে টুইঙ্কেল খান্না, করন জোহর পেয়েছেন যথাক্রমে ‘ভোগ অপিনিয়ন মেকার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ ও ‘ভোগ ম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’।

এছাড়া ‘ভোগ অ্যান্ড বিএমডাব্লিউ গেম চেঞ্জার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ জিতেছেন আনুশকা শর্মা। আর বলিউডের ফ্যাশনিস্টাখ্যাত সোনম কাপুর হাতে তুলেছেন ‘ভোগ অ্যান্ড আইডাব্লিউসি ফ্যাশন আইকন অ্যাওয়ার্ড’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

শাহরুখ-ঐশ্বরিয়া পেলেন ‘ভোগ উইমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড

আপডেট সময় ১২:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭