ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

গণতন্ত্রের প্রতি বিশ্বাস থাকলে বিএনপি নির্বাচনে আসবে: এলজিআরডি মন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

গণতন্ত্রের প্রতি বিশ্বাস থাকলে বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। জনগণের জন্য যদি তাদের অঙ্গীকার থাকে তাহলে বিএনপির নির্বাচনে আসা উচিত।

শনিবার দুপুরে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর ময়নামতি অডিটরিয়ামে ‘বার্ড ৫৪তম বার্ষিক পরিকল্পনা’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তাজুল ইসলাম আরও বলেন, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষা করে, তাদের কাছে স্বাভাবিকভাবে নির্বাচন গুরুত্বপূর্ণ নয়। আমি বিশ্বাস করি সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ) মো. মশিউর রহমান এনডিসি, বার্ডের মহাপরিচালক মো. শাহজাহান, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

গণতন্ত্রের প্রতি বিশ্বাস থাকলে বিএনপি নির্বাচনে আসবে: এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় ০৬:৪৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১