ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর জঙ্গি নাটক’ সাজিয়ে মেজর জাহিদকে হত্যা, স্ত্রী-সন্তানকে গুমের অভিযোগ বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ রাশিয়ায় তৈরি ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে

এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না: মোশাররফ

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন, ‘এ সরকারের অধীনে জনগণ ও বিএনপি কোনো নির্বাচনে যাবে না। কোনো নির্বাচন করতেও দেওয়া হবে না।’

শনিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির (কাজী জাফর) যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক মহসীন সরকারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, অনেকেই বললেন, যে নির্বাচন কমিশন গঠন হবে, সব দলকেই এ কমিশনকে সহযোগিতা করতে হবে। কিন্তু এ নির্বাচন তো দলীয় কমিশন। সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা এ নির্বাচন কমিশনের নেই। এ কমিশন শেখ হাসিনার বাইরে এক পা নড়াচড়া করতে পারে না।
রাষ্ট্রের সব সেক্টর দলীয়করণ করা হচ্ছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, ‘রাষ্ট্র পরিচালনার জন্য যে মূলস্তম্ভ থাকে, আওয়ামী লীগ সরকার সব স্তম্ভকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। বিচার বিভাগ স্বাধীন থাকার কথা ছিল।’

তিনি বলেন, ‘মানুষ বিচার পাওয়ার জন্য শেষধাপ হাইকোর্ট, সুপ্রিমকোর্টে যায়, অথচ এখানেও চরম দলীয়করণ করেছে আওয়ামী লীগ। প্রধান বিচারপতি এস কে সিনহা শুধুমাত্র কিছু বক্তব্য দেওয়ার কারণে তাকে দেশ থেকে অপমানিত করে বের করে দেওয়া হয়েছে। উচ্চ আদালতের যদি এ অবস্থা হয়, নিম্ন আদালতের তাহলে কী অবস্থা হতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না: মোশাররফ

আপডেট সময় ০৪:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১