ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার শাহরুখের বিরুদ্ধে সমন জারি

অাকাশ বিনোদন ডেস্কঃ

চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পায় শাহরুখের রইস সিনেমাটি। আর এ ছবির প্রচারণায় মুম্বাই থেকে দিল্লিতে ট্রেনে ভ্রমণ করেছিলেন শাহরুখ। এ সময় শাহরুখকে দেখতে আসা ভক্তদের ভিড়ে গত ২৩ জানুয়ারি হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ফরিদ খান নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির। সেই ঘটনার জেরে এবার অাইনি জটিলতায় পড়েছেন বলিউড কিং শাহরুখ খান।
সম্প্রতি ফরিদ খান নামের ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় শাহরুখের বিরুদ্ধে সমন জারি করেছে সেখানকার স্থানীয় আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসপি ডেভ ভারতীয় দণ্ডবিধি-২০৪ ধারায় এ সমন জারি করেন। আগামী ২৭ জুলাই এ অভিনেতাকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে জিতেন্দ্র সোলাঙ্কি নামের এক ব্যক্তি শাহরুখ খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এ অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ নিতে অস্বীকৃতি জানালে সোলাঙ্কি আদালতের শরণাপন্ন হন। তার আইনজীবী জুনায়েদ সাইয়েদ জানান, শাহরুখের অবহেলার কারণে ভিড় তৈরি হয়েছে এবং রেল স্টেশনে জনগণের সম্পদের ক্ষতি হয়েছে।
এর আগে এ বিষয়ে শাহরুখের বিরুদ্ধে থানায় করা এক সমনের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন গুজরাট উচ্চ আদালত। বলা হয়েছিল, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে সমন জারি করার এখতিয়ার যেখানে ঘটনা ঘটেছে সে থানার নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার শাহরুখের বিরুদ্ধে সমন জারি

আপডেট সময় ০৪:২২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭