ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভারতকে ঠেকিয়ে দিল ১০ জনের বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ ফুটবল দল।

সোমবার মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫টায় খেলাটি শুরু হয়। ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ভারত। খেলার ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ভারতীয় অধিনায়ক ও দলটির ইতিহাস সেরা তারকা সুনীল ছেত্রী।

পিছিয়ে পড়া বাংলাদেশ খেলায় ফেরার আগেই দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি ধাক্কা খায়। খেলার ৫৪ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ।

এরপর একজন সদস্য কম নিয়েই লড়াই চালিয়ে যান জামাল ভূঁইয়ারা। খেলার ৭৪ মিনিটে জামাল ভুঁইয়ার কর্নার থেকে উড়ে আসা একটি বল হেড দিয়ে গোল নিশ্চিত করেন ইয়াসিন আরাফত। তার সেই গোলেই সমতায় (১-১) ফেরে বাংলাদেশ।

এরপর উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে খেলেও সাফল্য পায়নি। যে কারণে ১-১ ড্রয়ে ম্যাচটি মীমাংসা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

ভারতকে ঠেকিয়ে দিল ১০ জনের বাংলাদেশ

আপডেট সময় ০৬:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১