ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

মুহিবুল্লাহ হত্যা: গ্রেফতার ২ রোহিঙ্গা তিনদিনের রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে গ্রেফতার দুই সন্দেহভাজন আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ রায় ঘোষণা করেন।

দুই আসামি হলেন— মোহাম্মদ সলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম (৩৩) এবং শওকত উল্লাহ (২৩)। তারা দুজনই রোহিঙ্গা।

কক্সবাজার কোর্ট পুলিশ পরিদর্শক চন্দন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপক্ষ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রিমান্ড আবেদন শেষে শনিবার সন্ধ্যায় মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে উখিয়া থানায় দায়েরকৃত মামলায় (নম্বর-১২৬) তিনজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার সকালে আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট থেকে জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামে দুই রোহিঙ্গাকে আটক করে এপিবিএন-১৪।

গত শুক্রবার সকালে রোহিঙ্গা ক্যাম্প-৬ থেকে সেলিম নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়।

গত বুধবার রাত পৌনে ৯টার দিকে উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকের বাড়ির সামনে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

মুহিবুল্লাহ হত্যা: গ্রেফতার ২ রোহিঙ্গা তিনদিনের রিমান্ডে

আপডেট সময় ০৩:৪৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১