ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

আমেরিকা উত্তর কোরিয়ায় হামলা করবে না: রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সের্গেই ল্যাভরভ রাশিয়ার এনটিভি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমেরিকা উত্তর কোরিয়ায় হামলা করবে না, কারণ, তারা শুধু সন্দেহই করে না বরং এখন নিশ্চিতভাবে জানে যে, পিয়ংইয়ংয়ের কাছে পরমাণু বোমা রয়েছে।”

রাশিয়ার শীর্ষ কূটনীতিক বলেন, তিনি এ বক্তব্যের মাধ্যমে উত্তর কোরিয়াকে রক্ষা করার চেষ্টা করছেন না বরং তার মতে, ‘বিশ্বের প্রায় সবাই’ তার এ বিশ্লেষণের সঙ্গে একমত হবেন।

উত্তর কোরিয়া গত ৩ সেপ্টেম্বর তার সবচেয়ে বড় পরমাণু বোমার পরীক্ষা চালায়। ১৯৪৫ সালে আমেরিকা জাপানের হিরোশিমায় যে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়ার এই বোমাটি তার চেয়ে ১৬ গুণ ধ্বংস ক্ষমতাসম্পন্ন বলে জানা গেছে।

এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের ‘উস্কানিমূলক’ পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার আহ্বান প্রত্যাখ্যান করলে উত্তর কোরিয়াকে ‘পুরোপুরি ধ্বংস’ করে দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

রিয়াদ ও দাম্মামে হামলার জেরে বাতিল ১৪১টি ফ্লাইট, ভোগান্তিতে প্রায় ২২ হাজার প্রবাসী যাত্রী

আমেরিকা উত্তর কোরিয়ায় হামলা করবে না: রাশিয়া

আপডেট সময় ০১:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭