ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ভ্রমণে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তাতে নতুন করে যুক্ত করা হয়েছে উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও শাদকে। স্থানীয় সময় রোববার এক ঘোষণায় নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নতুন এ তালিকায় রয়ে গেছে আগের নিষেধাজ্ঞা থাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়া। তবে সুদানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘অতীতের ব্যর্থ নীতিগুলো (যেগুলো দেশের প্রতি অনাকাঙ্ক্ষিত হুমকি) অব্যাহত রাখতে পারব না আমরা।’

‘আমার সর্বোচ্চ বাধ্যবাধকতা হলো আমেরিকার জনগণের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া; ভ্রমণের নতুন নিষেধাজ্ঞা জারির পর, আমি পবিত্র এই বাধ্যবাধকতা পূর্ণ করতে পেরেছি।’ ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না ইরাকি নাগরিকরা। তবে তাঁদের কড়া নজরদারিতে রাখা হবে।

চলতি বছরের মার্চে ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞার শেষ সময়সীমা ছিল রোববার সন্ধ্যা পর্যন্ত। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট সেটিকে বর্ধিত করলেন। নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে ১৮ অক্টোবর থেকে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন, আগের নিষেধাজ্ঞার মতো এবারটায় বিমানবন্দরে ঝামেলা তৈরি হবে না। এ নিয়ে তাঁরা বিভিন্ন দেশের সরকার ও সংস্থার সঙ্গে কাজ করেছেন।

নতুন এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা

আপডেট সময় ১১:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭