ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

চোট কাটিয়ে অনুশীলনে মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

হাঁটুর চোটে দুই ম্যাচের জন্য মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। এবার চোট সেরে ওঠায় ফিরছেন অনুশীলনে। সবঠিক থাকলে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে একাদশে দেখা যেতে পারে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে।

আজকের অনুশীলনের পর আর্জেন্টাইন তারকা মাঠে ফেরা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট। এদিকে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন পিএসজি মিডফিল্ডার মার্কো ভেরাত্তি।

ঘরের মাঠে গত রোববার অলিম্পিক লিঁওর বিপক্ষে ম্যাচের ৭৫তম মিনিটে লিওনেল মেসিকে তুলে নেন মাউরিসিও পচেত্তিনো। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মেসিকে বদল করে বেশ রোষানলে পড়েছিলেন কোচ পচেত্তিনো। তিনি জানিয়েছিলেন, চোটের আশঙ্কায় মেসিকে তুলে নেওয়া হয়। আর সেই শঙ্কা সঠিক হয়। দুদিন পর চোট ধরা পরে হাঁটুতে। তাতেই মেসি ছিটকে যান দুই ম্যাচ।

এবার মেসি অনেকটা সেরে উঠেছেন চোট থেকে, ফিরেছেন অনুশীলনেও। অবশ্য তাকে ম্যান সিটির বিপক্ষে মাঠে নামানো হবে কি না, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হবে আজকের অনুশীলনের পর। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় পিএসজি মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

চোট কাটিয়ে অনুশীলনে মেসি

আপডেট সময় ০৬:২৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১