ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারীদের শিক্ষাবঞ্চিত করা ইসলাম পরিপন্থী: ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নারীদের শিক্ষাবঞ্চিত করা ইসলাম পরিপন্থী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।তিনি বলেন, প্রতিবেশী আফগানিস্তানে দেশটির নারীদের শিক্ষাগ্রহণে বাধা দেওয়া হবে ইসলাম পরিপন্থী। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়ার জন্য আফগানিস্তানে নতুন তালেবান সরকারকে পাকিস্তানের শর্ত পূরণ করতে হবে।এই সিদ্ধান্ত আসবে যৌথভাবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানকে সন্ত্রাসীদের আস্তানা হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত হবে না।এসব সন্ত্রাসী পাকিস্তানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিতে পারে।

ইমরান খান আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং মানবাধিকারে প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।

গত আগস্টের মাঝামাঝি রাষ্ট্রক্ষমতায় আসীন তালেবান সরকার গত সপ্তাহে মাধ্যমিক বিদ্যালয় খোলার ঘোষণা দিলেও মেয়েদের বাদ দিয়ে শুধু ছেলে শিক্ষার্থী ও পুরুষ শিক্ষকদের শিক্ষা কার্যক্রম শুরু করার অনুমতি দিয়েছে। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী বিবিসিকে বলেছেন, তিনি বিশ্বাস করেন মেয়েরা শিগগিরই স্কুলে ফিরতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নারীদের শিক্ষাবঞ্চিত করা ইসলাম পরিপন্থী: ইমরান খান

আপডেট সময় ১০:৩০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১