ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আদি মাতা হাওয়া আ.-এর সমাধি

আকাশ জাতীয় ডেস্ক:

আদি মাতা হাওয়া (আ.)-এর কবর কোথায়? এ প্রশ্নের সঠিক উত্তর নিশ্চিতভাবে দেওয়া না গেলেও ইতিহাস ও লোককথা থেকে যতটুকু জানা যায় তা হলো- সৌদি আরবের জেদ্দা নগরীর আল বালাদ এলাকায় বেশ কিছু প্রাচীন কবরস্থান আছে।

এর মধ্যে একটি কবরস্থানের নাম-মাকবারায়ে হাওয়া বা হাওয়ার কবর। কবরস্থানটির নামফলকে আরবিতে লেখা আছে, মাকবারায়ে হাওয়া। এ কবরস্থানে মানবজাতির আদি মাতা হজরত হাওয়া (আ.) শায়িত আছেন বলে লোক মুখে প্রচলিত রয়েছে।

কবরস্থানের রক্ষণাবেক্ষণে নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে কথা বললে তারা জানান, ‘এটি লাখ লাখ বছরের পুরোনো কবরস্থান এ কথা সত্য। কিন্তু এখানে হজরত হাওয়া (আ.)-এর কবর আছে কিনা আমরা এ ব্যাপারে কিছুই জানি না।’

তবে এটা যে হাওয়া (আ.)-এর কবর এমন কথা অনেক ইতিহাসবিদ ও ভ্রমণকারীরা নানা সময় বলে গেছেন। কেউ কেউ তাদের বই এ কবরের আকার-আকৃতির বিশদ বর্ণনা, এমনকি নকশাও একে দিয়েছেন।

যেমন প্রখ্যাত ইতিহাসবিদ মুহাম্মাদ আল-মাক্কি তার ‘দ্য ট্রু হিসটোরি অব মক্কা অ্যান্ড দ্য নোবেল হাউজ অব গড’ বইতে লিখেছেন, ‘হজের মৌসুমে হাওয়া’র সমাধিতে প্রচুর দর্শণার্থী ভিড় করত। হজের নিয়ম-কানুনগুলো পালন শেষে তারা সেখানে যেত। প্রতারকরা তাদের কাছে ওই সমাধির মাটিও বিক্রি করত।’

তবে বর্তমানে সৌদিতে এ কবরস্থানকে আলাদা করে কোনো মর্যাদা দেওয়া হয় না। অন্য সব কবরস্থানের মতোই চারদিকে উঁচু দেওয়ালঘেরা এবং অতিসাধারণের কবরস্থান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এটি। অনেক হাজি জেদ্দা অবস্থানকালে হজরত হাওয়া (আ.)-এর কবর পরিদর্শনে যান।

অনেকে আবার সেখানে গিয়ে দোয়া করেন। বিভিন্ন গ্রন্থের তথ্যমতে, হাওয়ার সমাধির দৈর্ঘ্য ১২০ মিটার, প্রস্থ ৩ মিটার এবং উচ্চতা ৬ মিটার। কবরস্থানটি জেদ্দার নগরকেন্দ্র বালাদের কাছে এবং জেদ্দার প্রধানতম সড়ক মদিনা রোডের পাশে। ফলে সেখানে যাওয়া বেশ সহজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

আদি মাতা হাওয়া আ.-এর সমাধি

আপডেট সময় ১০:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১