ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুভ জন্মদিন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নায়ক : শাকিব খান

আকাশ বিনোদন ডেস্ক :

চলচ্চিত্রের এক ক্রান্তিকালে আজকের দিনে সুদর্শন ফ্যাশনেবল আধুনিক মানসিকতার এক মহানায়কের আগমন ঘটে। তিনি হাজারো মানুষের ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সালমান। চলচ্চিত্রে আসার আগে মডেলিং এবং ছোট পর্দার একাধিক নাটকে অভিনয়ও করেছেন। মাত্র চার বছরের মধ্যেই একের পর এক ২৭টি ব্যবসাসফল ছবি উপহার দেন সালমান।

স্টাইল আইকন সালমান এত অল্প সময়ে নিজেকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তা ঢালিউডের কেউ স্পর্শ করতে পারেননি। তার অকালমৃত্যু তাকে দর্শক হৃদয়ে অমর করে রেখেছে। আজ রবিবার সেই অমর নায়কের জন্মদিন। বেঁচে থাকলে ৫১ বছরে পা দিতেন অসংখ্য ভক্তের এই স্বপ্নের নায়ক। বিশেষ এই দিনে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন বর্তমান সুপারস্টার শাকিব খান।

এক ফেসবুক বার্তায় শাকিব লিখেছেন, ‘দ্যুতিময় এক শিল্পীর নাম সালমান শাহ। বেঁচে থাকলে তিনি আজ ৫১ বছরে পা রাখতেন। হয়তো বয়সের ছাপ ফুটে উঠতো তার হাসিতে। গলায় ভর করতো গাম্ভীর্য। দু’য়েকটা সাদাচুল দেখা গেলেও তার নায়ক সুলভ ব্যক্তিত্বের সামনে হয়তো কোনো পাত্তাই পেত না! তাকে নিয়েই ৫১তম জন্মদিনের সুর্বণ জয়ন্তী পালন করতাম।’

‘বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ক্ষণজন্মা এ মানুষটি ২৫ বছর আগে চলে গেলেও আজও আমার মনে সেই ২৫ বছরের তরুণ নায়ক হয়ে দাগ কেটে আছেন। যে দাগটা তার প্রস্থানের এতো বছর পরেও জ্বলজ্বলে। অভিনয় জীবনে অল্পসময়ে এতো মানুষের ভালোবাসা পাওয়া যে সত্যি দুর্লভ ভাগ্যের ব্যাপার, সেটা সালমান শাহকে দেখলে বোঝা যায়। আজও বাংলার মানুষ তাকে আবেগ ও শ্রদ্ধায় স্মরণ করছে, ভবিষ্যতেও করে যাবে।’

শাকিব আরও লিখেছেন, ‘একজন মানুষ অমরত্ব পায় তার কর্মের মাধ্যমে। সালমান শাহ নামক মহান শিল্পী অকালে চলে গিয়েও আমাদের কাছে অমর হয়ে আছেন। তিনি বেঁচে থাকবেন তার ভক্ত অনুরাগীদের হৃদয়ে, প্রজন্ম থেকে প্রজন্মে। শুভ জন্মদিন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শুভ জন্মদিন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নায়ক : শাকিব খান

আপডেট সময় ১১:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১